ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিছানায় মেয়ের, ঘরের আড়ায় মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার পৌর এলাকার বদরপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেয়ের মরদেহ বিছানায় ও মায়ের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পারিবারিক কলহের কারণে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন- মা সালমা (৩০) একই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী ও তাদের মেয়ে তাসবির আকতার জান্নাত (২)।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, উপজেলার পৌর এলাকার বদরপুর গ্রামে আমজাদের বাড়ি সংস্কারের কাজ চলছিল। রাতের খাবার খেয়ে স্বামী আমজাদ হোসেন পাশের ঘরে ও তার স্ত্রী-সন্তান রান্নাঘরে খাট পেতে ঘুমিয়ে পড়ে।

বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে আমজাদ দেখেন মেয়ের মরদেহ বিছানায় ও তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন।

তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর তার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিছানায় মেয়ের, ঘরের আড়ায় মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০১:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০