ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন অপু বিশ্বাস!

আকাশ বিনোদন ডেস্ক :

বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস তার ‘প্রিয় কমলা’ ছবির ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির ডাবিংয়ে গতকাল মঙ্গলবার এভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন এই তিনি।

অপু বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, বীরাঙ্গনাদের নিয়ে ছবিটির গল্প। এ ধরনের চরিত্রে এবারই প্রথম। চরিত্রটি বেশ আবেগঘন। সংলাপগুলো স্পর্শকাতর আর হৃদয়ে দাগ কেটে যায়। সেই সংলাপ দিতে গিয়ে খুব বেশি ইমোশনাল হয়ে যাই। তাই চোখের পানি আটকে রাখতে পারিনি।

জানা গেছে, সিনেমাটিতে এক বিরাঙ্গনা নারীর চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। টানা ১৮ দিন শুটিং শেষ করে এখন ডাবিং পর্ব চলছে। এখন পর্যন্ত বহু ছবিতে অভিনয় করলেও এমন আবেগপ্রবণ হয়ে কখনো কেঁদেছেন বলে মনে পড়ে না তার।

অপুর কথায়, ‘ক্যারিয়ারে চল্লিশটি ছবি করার পর ডাবিং দেওয়ার সুযোগ পাই আমি। ছবিটির নাম ‘বলো না কবুল’। ওই ছবির পর টানা ডাবিং করেছি। আজকের মতো অভিজ্ঞতা কমই হয়েছে। আশা করি দর্শকদেরও ছবিটি ভালো লাগবে।’

ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এতে কমলা চরিত্রে অপুকে আর বাপ্পিকে প্রিয় চরিত্রে দেখা যাবে। ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান ও মালা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন অপু বিশ্বাস!

আপডেট সময় ১০:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০