ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রভাসের অ্যাকশন দৃশ্যে ব্যয় ২৫ কোটি

অাকাশ বিনোদন ডেস্ক:

এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ মুক্তির পর সবার নজর এখন ‘রেবেল স্টার’ খ্যাত অভিনেতা প্রভাসের দিকে। তার পরবর্তী সিনেমা ‘সাহো’।

অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং ভারতের হায়দরাবাদে বেশ দ্রুত গতিতে চলছে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যরে জন্য হলিউডের স্টান্ট কোরিওগ্রাফার কেনি ব্যাটসকে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘সাহো’ সিনেমার নির্মাতারা সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য ২৫ কোটি রুপি খরচ করবেন। সিনেমাটি নির্মাণে খরচ হবে মোট ১৫০ কোটি রুপি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

‘সাহো’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদে গিয়েছেন এ অভিনেত্রী। প্রভাসের সঙ্গে কাজ করার ব্যাপারে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

‘সাহো’ সিনেমাটি প্রভাসের প্রথম হিন্দি ভাষার সিনেমা কারণ এতে সরাসরি হিন্দিতে শুটিং করবেন তিনি। কোনো ডাবিং করা হবে না। এছাড়া তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

‘সাহো’ সিনেমাটি পরিচালনা করছেন সুজিত। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও ‘সাহো’ সিনেমায় আরো অভিনয় করছেন, নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, মন্দিরা বেদি প্রমুখ। ‘সাহো’ সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রভাসের অ্যাকশন দৃশ্যে ব্যয় ২৫ কোটি

আপডেট সময় ০৬:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭