ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল হরতাল করার সেই সুযোগ আমরা কাউকে দেব না ক্রীড়া খাত পুনরুজ্জীবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অতীতের দুর্নীতির তদন্ত চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার

স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় আসামির উপস্থিতিতে ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্ত আসামি রোজিনা আক্তারকে রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, মামলার বাদী শফিকুল ইসলাম ও তার ছোটভাই সিরাজুল ইসলাম পরিবার নিয়ে একসঙ্গে বসবাস করে রাজধানীর জুরাইন এলাকায় কাঁচামালের ব্যবসা করতেন।

২০০৩ সালের ২৪ অক্টোবর রাত ৩টার দিকে সিরাজুল ইসলামকে তার স্ত্রী রোজিনা আক্তার পারিবারিক কলহের জের ধরে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় রোজিনাকে উল্লিখিত সাজা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই

স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

আপডেট সময় ০৭:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০