ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

‘মায়ের আত্মার শান্তির জন্য তাকে খুন করেছি’

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেহেনা খাতুন (৪০) ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলে ইয়াসীন আরাফাতকে (১৬) গ্রেফতার করেছে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কাওরাইদ ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঢালী জানান, রেহেনা খাতুন সকালে বাড়ির উঠানে ধান শুকাচ্ছিলেন। এ সময় ছেলে ইয়াসীন মায়ের কাছে একটি ধারালো দা চায়। কারণ জানতে চাইলে সে গাছ থেকে ডাব পেড়ে খাবে বলে জানায়। ছেলেকে দা দিয়ে কাজে যান রেহেনা। এ সময় ইয়াসীন পেছন থেকে মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। সঙ্গে সঙ্গে রেহেনা মাটিতে লুটিয়ে পড়েন। পরে সে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মাকে হত্যা করে।

ইউপি সদস্য আরও জানান, ইয়াসীন বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র। গত কয়েকদিন ধরে সে পরিবারের সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছে। স্থানীয়রা তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।

অভিযুক্ত ইয়াসীন আরাফাত জানিয়েছেন, মায়ের আত্মার শান্তির জন্য সে তার মাকে খুন করেছে। তবে এখন তার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে।

ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্ত ইয়াসীন আরাফাতকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মায়ের আত্মার শান্তির জন্য তাকে খুন করেছি’

আপডেট সময় ০৪:৫৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০