ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তি’, এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন

সিনেমার জন্য আমি প্রস্তুত

অাকাশ বিনোদন ডেস্ক:

মডেল-অভিনেত্রী তানজিন তিশা। ছোটপর্দার পরিচিত মুখ। বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম ও মিউজিক ভিডিওতে কাজ করছেন নিয়মিত। গেল ঈদে তিশা মোট ৬টি নাটকে কাজ করেছেন। এর মধ্যে চারটি নাটকের জন্য দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন।

এ সম্পর্কে তানজিন তিশা বলেন, ‘আমি এবার তুলনামূলকভাবে ঈদের কাজ বেশি করিনি। কারণ আমি ইচ্ছা করেই ২৫ দিনের একটা গ্যাপ নিয়েছিলাম। তাই কাজ কম করেছি। তবে দর্শকদের কাছে খুব ভালো সাড়া পেয়েছি। আমি কাজের ওপর বেশি জোর দিয়েছি। নামটা ধরে রাখতে চাই। তবে আমি নামের চিন্তার চেয়ে কাজের চিন্তা বেশি করি। আর ভালো কাজ করলে নাম অবশ্যই ধরে রাখা সম্ভব।’

ঈদের পর আবারও নাটকের কাজে ফিরেছেন তিশা। তিনটি নাটকের কাজে বর্তমানে তিনি ইন্দোনেশিয়ায় রয়েছেন। তিনটি নাটকই নির্মাণ করবেন রুম্মান রুনি। এখানে তার বিপরীতে কাজ করবেন সজল।

আগামী ১৫ তারিখ এই কাজগুলো শেষ হবে বলে ইন্দোনেশিয়া থেকে জানান এই মডেল-অভিনেত্রী। তানজিন তিশা বলেন, ‘এই তিনটি কাজ শেষ করে আরও কয়েক দিন আমি ইন্দোনেশিয়ায় থাকতে পারি। আগে মনোযোগ দিয়ে কাজগুলো শেষ করতে চাই। তিনটি নাটকের গল্প সুন্দর। আমার বিশ্বাস নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।’

এদিকে অনেক দিন ধরে মিডিয়াতে জোর গুঞ্জন রটেছে চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন তানজিন তিশা। কিন্তু এখনও কোনো চলচ্চিত্রে দেখা যায়নি এই অভিনেত্রীকে। এ সম্পর্কে তিশা বলেন, ‘সিনেমার জন্য আমি প্রস্তুত। কালই আমাকে সিনেমায় দেখা যেতে পারে। আবার না-ও দেখা যেতে পারে। অনেক প্রস্তাব পাচ্ছি। কিন্তু ব্যাটে-বলে না মেলার কারণেই কাজ করা হচ্ছে না। মনের মতো ভালো কাজ হলে সিনেমায় কাজ করতে আমার আপত্তি নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনেমার জন্য আমি প্রস্তুত

আপডেট সময় ০৬:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭