ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ি ফিরে ঘুম, দুপুরে ৯তলা থেকে ঝাঁপ বিশ্ববিদ্যালয় ছাত্রীর!

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা থেকে কুমিল্লায় বাড়ি ফিরে ঘুম, দুপুর দেড়টার দিকে দোকান থেকে শ্যাম্পু কেনার কথা বলে বাইরে বের হন। একটু পরেই জানা যায়, পাশের নির্মাণাধীন ভবনের ৯তলা থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন জান্নাতুল হাসিন (২৪) নামের এক তরুণী। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা এখনও স্পষ্ট নয়।

পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। অন্যদিকে পুলিশও বলছে, তদন্ত না করে কিছু বলা যাবে না।

জানা গেছে, ঢাকায় বোনের বাসায় থাকতেন জান্নাতুল হাসিন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে স্নাতক শেষে মিরপুরে মার্কেন্টাইল ব্যাংকে ইন্টার্নি করছিলেন। সোমবার রাতে তিনি কুমিল্লায় বাড়িতে যান। ঘুম থেকে উঠে দুপুর পর্যন্ত তিনি বাসায় ছিলেন। দুপুর দেড়টার দিকে দোকান থেকে শ্যাম্পু কেনার কথা বলে তিনি বাইরে বের হন। একটু পরেই জানা যায়, পাশের নির্মাণাধীন ভবনের ৯তলা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা নগরীর ঝাউতলায় সিটি কর্পোরেশন কার্যালয়ের পিছনে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরে অফিসের পাশে এ ঘটনা ঘটে। হাসিন ওই এলাকার ইদ্রিস মেহেদীর কন্যা।

জানা গেছে, বাবা ইদ্রিস মেহেদী পরিবার নিয়ে নগরীর ঝাউতোলায় থাকেন। তার তিন মেয়ে এবং এক ছেলে। নিহত জান্নাতুল হাসিন মেজো মেয়ে। তিনি ঢাকায় গার্মেন্ট ব্যবসা করেন।

ইদ্রিস মেহেদী জানান, বড় মেয়ে জান্নাতুল এবং স্বামী দুজনই চাকরিজীবী। হাসিন তাদের সঙ্গেই থাকতেন। মিরপুর-৬ এ মার্কেন্টাইল ব্যাংকের একটি শাখায় তিনি ইন্টার্নি করতেন। আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে বাবা ইদ্রিস কোনো ধারণা দিতে পারেননি। কোনো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল কি না, তাও তিনি জানেন না।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, যেহেতু মেয়েটি একটি নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। সে হিসেবে আমরা প্রাথমিকভাবে বলবো- আত্মহত্যা। ময়নাতদন্ত হবে এবং মৃত্যুর পিছনের ঘটনা জানতে পারলে কারণ বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়ি ফিরে ঘুম, দুপুরে ৯তলা থেকে ঝাঁপ বিশ্ববিদ্যালয় ছাত্রীর!

আপডেট সময় ১১:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০