ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রথমবার একসঙ্গে মিঠুন ও দেব

আকাশ বিনোদন ডেস্ক : 

প্রথমবার একসঙ্গে টেলিভিশনের পর্দায় হাজির হতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী ও দেব। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’ রিয়্যালিটি শো’য়ের মহাগুরু হিসেবে ছোটপর্দায় ফেরেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার এই শো’য়ের দ্বিতীয় সিজনে তার সঙ্গে বিচারক হিসেবে যোগ দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।

‘ডান্স ডান্স জুনিয়র সিজন টু’র বিচারক দেব আর ‘মহাগুরু’র আসনে থাকবেন মিঠুন চক্রবর্তী। আরেক বিচারক মনামী ঘোষ। গত রবিবার তাদের তিনজনকে নিয়ে অনুষ্ঠানের প্রোমো শুট হয়েছে বলেও জানা যায়।

শো’য়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, মিঠুন দা ও দেবকে প্রথমবার একসঙ্গে ছোট পর্দায় আনতে পারাটা চ্যালেঞ্জ ছিল। তারাও খুব উত্তেজিত। নতুন কনসেপ্ট তো থাকছেই।

‘ডান্স ডান্স জুনিয়র’র প্রথম সিজনের বিচারকের আসনে ছিলেন শ্রাবন্তী-সোহম। তবে শ্রাবন্তী আপাতত একই চ্যানেলের আরেক শো ‘সুপারস্টার পরিবার’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে সোহম জি বাংলা চ্যানেলের মীরাক্কেলের বিচারক হিসেবে কাজ করছেন। তাই নতুন বিচারকের খোঁজ চলছিল অনুষ্ঠানটির জন্য। অবশেষে অভিনেতা ও সংসদ সদস্য দেবকে সে আসনে বসানো হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবার একসঙ্গে মিঠুন ও দেব

আপডেট সময় ১০:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০