ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

৯৯৯-এ কল, সাজেকে পা ভেঙে ফেলা পর্যটক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

পুলিশের জরুরি সেবার ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পাহাড় থেকে নামার সময় পা ভেঙে ফেলা এক নারী পর্যটক। তার নাম রোকসানা আক্তার (৩৮)।

মঙ্গলবার সকালে ঝর্ণা দেখার উদ্দেশে পাহাড় থেকে নামতে গিয়ে পা ভেঙে ফেলেন তিনি।

পুলিশ জানায়, রোকসানা আক্তার তার স্বামী আব্দুল ওহাবসহ ঢাকা থেকে সাজেক ভ্যালি ভ্রমণে আসেন। মঙ্গলবার সকালে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর সাজেক ভ্যালি পরিদর্শন করে পাহাড়ের নিচে ঝর্ণা দেখার উদ্দেশ্য স্বামীসহ রওনা করেন। প্রায় ২০০০ ফুট নিচে নামার পর হঠাৎ হোঁচট খেয়ে পা ভেঙে ফেলেন তিনি । এসময় সাহায্যর জন্য তারা স্বামী দিশেহারা হয়ে ৯৯৯ এ কল দেয়। ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে সাজেকে অবস্থিত রুইলুই পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় রোকসানাকে উদ্ধার করে। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

রুইলুই পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই মুশফিকুর রহমান বলেন, ঢাকার এক দম্পতি সাজেকভ্যালি পরিদর্শন করে পাহাড়ের নিচে ঝর্ণা দেখার উদ্দেশ্য রওনা করেন। প্রায় ২০০০ ফুট নিচে নামার পর হঠাৎ হোঁচট খেয়ে পা ভেঙে ফেলেন রোকসানা নামের এক নারী পর্যটক। অবশেষে তার স্বামী ৯৯৯ এ কল দিয়ে সাহায্য চাইলে আমাদের পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে। এই দম্পতি বিপদ থেকে উদ্ধার পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

৯৯৯-এ কল, সাজেকে পা ভেঙে ফেলা পর্যটক উদ্ধার

আপডেট সময় ০৯:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০