ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

বগুড়ায় গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার শাজাহানপুরে গোপনে এক গৃহবধূর (১৯) গোসলের ভিডিও ধারণ ও শ্লীলতাহানির অভিযোগে রিপন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন উপজেলার আড়িয়া ইউনিয়নের কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত রবিবার দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের এক গৃহবধূর (১৯) গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করছিলেন রিপন। এসময় গৃহবধূ তাকে দেখতে পেয়ে চিৎকার দিলে রিপন তার মুখ চেপে ধরে শ্লীলতাহানী করেন এবং কুপ্রস্তাব দেন।

কুপ্রস্তাবে রাজি না হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেন এবং কাউকে কিছু বললে বড় ধরনের ক্ষতি করারও হুমকি দেন রিপন। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রিপন পালিয়ে যান। এ ঘটনায় সোমবার ওই গৃহবধূর মা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

স্থানীয়রা জানান, রিপন একজন মাদকসেবী ও বখাটে। এর আগেও সে প্রতিবেশী এক স্বামী-স্ত্রীর বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করেছিলেন। রিপনের স্বজনরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা ভয়ে আর লোকলজ্জার কারণে আইনের আশ্রয় নিতে পারেননি। এভাবে একের পর এক এই ধরনের অপকর্ম করে যাচ্ছিলেন রিপন।

মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

বগুড়ায় গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৫:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০