ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

কালিয়াকৈরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী

আকাশ জাতীয় ডেস্ক:  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন যাবৎ অনশন করছেন এক তরুণী।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গত তিন বছর যাবৎ জালশুকা এলাকার মোকছেদের ছেলে খোকন হোসেনের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। একপর্যায়ে মেয়েটি বিয়ের কথা বললে প্রেমিক খোকন বিয়ে করবে না বলে জানায়।

এরই সূত্র ধরে গত শুক্রবার থেকে খোকনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে তরুণী। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মাতবর ও জনপ্রতিনিধিরা গ্রাম পুলিশ দিয়ে মেয়েকে পাহারা দিয়ে রেখেছেন। তবে ছেলের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে চলে গেছেন।

অনশনকৃত তরুণী জানান, গত ৩ বছর আগে আমার সাথে খোকনের সম্পর্ক হয়। বিয়ের কথা বলে এখন বিয়ে না করায় আমি গত শুক্রবার থেকে তার বাড়িতে অবস্থান করছি। যে পর্যন্ত আমাকে বিয়ে না করবে ওই পর্যন্ত আমি এই বাড়িতেই অনশন করব।

তরুণীর বাবা জানান, আমার মেয়ের সাথে কয়েক বছর ধরে ওই ছেলের সম্পর্ক। ছেলে বিয়ে করবে বলে তাদের বাড়িতে ডেকে নিয়েছে। গত শুক্রবার থেকে মেয়েটি ওই বাড়িতে রয়েছে মেম্বর ও গ্রাম পুলিশের হেফাজতে।

আটাবহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আয়নাল হক জানান, মেয়েটিকে হেফাজতের জন্য গ্রাম পুলিশ দিয়ে পাহারা দিয়ে রেখেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, বিষয়টি আমার জানা নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

কালিয়াকৈরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী

আপডেট সময় ০৫:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০