ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

চীন ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল চীন ও পাকিস্তান। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সোমবার ইসলামাবাদে চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়ি ফুং খার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ওই বৈঠকে দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। খবর ইন্ডিয়া ডটকম ও টাইমস অব ইন্ডিয়ার।

চুক্তিতে চীনের পক্ষে উয়ি ফুং এবং পাকিস্তানের পক্ষে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল নাদিম রেজা সই করেন। চীনের প্রতিরক্ষামন্ত্রী এ নিয়ে গত তিন মাসে দ্বিতীয়বার পাকিস্তান সফর করলেন।

সাক্ষাতে দুই দেশের প্রতিনিধিদল চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় চীনা প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানি অবকাঠামোগত আধুনিকীকরণ এবং আধুনিক পরিবহন নেটওয়ার্ক বা সিপিইসির যথাযথ নিরাপত্তা রক্ষা করতে পারায় পাকিস্তানকে ধন্যবাদ জানান।

চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা বিশেষ অর্থনৈতিক করিডোরের নাম সিপিইসি। করিডোরটি চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট-ওয়ান রোড নীতির অন্তর্গত এবং এটি চীনের অর্থ সহায়তায় গড়ে তোলা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

চীন ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আপডেট সময় ০১:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০