ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সময় হাত-পা উষ্ণ রাখার উপায়

আকাশ নিউজ ডেস্ক: 

শীতে দীর্ঘ সময় লেপ-কম্বল মুড়িয়ে থাকার পরেও হাত-পা গরম হতে চায় না অনেকের। হাত-পা বরফশীতল হয়ে থাকে। আর সব সময় গ্লাভস-মোজা পরে থাকাও সম্ভব নয়।

তবে গ্লাভস কিংবা মোজা না পরেও হাত-পা গরম রাখার কিছু উপায় রয়েছে-

হাত-পা ঠান্ডা হওয়ার কারণ :

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে অ্যানিমিয়া হয়। এই রোগ হলে স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়ে যায় হাতের তালু। শুধু শীতে নয়, সারা বছরই এই সমস্যা ভোগেন অনেকে। রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এ সময় লোহা সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে।

যাদের রক্ত সঞ্চালন কম হয়, শীতে তাদেরই দ্রুত হাত ও পায়ের তালু ঠান্ডা হয়ে যায়।

শরীরে ভিটামিন বি-১২-এর মাত্রা কম থাকলেও ঠান্ডা লাগে বেশি। এক্ষেত্রেও সারা বছর হাতের তালু ঠান্ডা থাকে। এই সমস্যায় দুধ, মাছ, মাংস, ডিম জাতীয় খাবার রাখুন পাতে।

যেভাবে হাত-পা গরম রাখবেন :

১. প্রতিদিন সময় করে শরীরচর্চা করার চেষ্টা করুন। এতে হৃদযন্ত্র ভালো থাকবে। সেইসঙ্গে রক্ত সঞ্চালন দ্রুত হবে। ফলে ঠান্ডা কম লাগবে।

২. হাতে বেশি ঠান্ডা লাগলে আঙুলগুলো ফাঁকা না করে জোড়া রাখার চেষ্টা করুন।

৩. শীতে চা, স্যুপ ইত্যাদি জাতীয় খাবার একটু বেশিই খাওয়া হয়। এগুলো আপনার শরীরে উষ্ণতা ধরে রাখতে সাহায্য করবে।

৪. জ্যাকেটের পকেট বা শালের নিচে দু’হাত ঢুকিয়ে রাখুন। হাত গরম থাকবে। সম্ভব হলে পায়ে মোজা পরে থাকার চেষ্টা করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

এ সময় হাত-পা উষ্ণ রাখার উপায়

আপডেট সময় ১১:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০