ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির ‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

আকাশ বিনোদন ডেস্ক : 

অনির্বাণ-মধুরিমার পর এবার পিঁড়িতে বসতে যাচ্ছেন টলিউডের অঙ্কুশ-ঐন্দ্রিলা। অনির্বাণ-মধুরিমার বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের বিয়ের কথা ফাঁস করলেন অঙ্কুশ।

টলিউডের নবদম্পতির ছবি পোস্ট করে টুইটারে অঙ্কুশ লিখলেন, ‘শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমিও ঠিক করলাম আমি সেরে ফেলি। শিগগিরই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।’

প্রসঙ্গত, অনির্বাণের সঙ্গে বিরসা দাশগুপ্তের ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন অঙ্কুশ।

টলিপাড়ার হিট জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বন্ধুত্ব এবং প্রেম নিয়ে ১০ বছর পার করে ফেলেছেন তারা। পরিবার থেকে অনুরাগী মহল, তাদের প্রেমের কাহিনি গোপন নেই আর কারও কাছেই। তবে কি নতুন বছরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা? অঙ্কুশের টুইট কিন্তু সে দিকেই ইশারা করছে।

রিয়েল লাইফ পার্টনারশিপের অনেক বছর কেটে গেলেও, অফস্ক্রিন এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতে। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

আপডেট সময় ১০:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০