ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ছে গুগল ফেসবুকের ওপর নীতিমালার চাপ

আকাশ আইসিটি ডেস্ক : 

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল ও সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুকের ওপর চাপ বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য।

বাজারে আধিপত্য কাজে লাগিয়ে ছোট প্রতিষ্ঠানকে কোণঠাসা এবং গ্রাহকের যেন ক্ষতি করতে না পারে, সে লক্ষ্যে সামনের বছর থেকে নতুন প্রতিযোগিতামূলক ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে দেশটি।

এক প্রতিবেদন বলছে, কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটির (সিএমএ) মধ্যেই আলাদা একটি বিভাগ নতুন নীতিমালা প্রয়োগ করবে। প্রযুক্তি জায়ান্টদের নজরে রাখতে নতুন আইন দরকার বলে এ বছরই দাবি জানিয়েছে বিভাগটি। ডিজিটাল বিজ্ঞাপন খাতে চলছে গুগল এবং ফেসবুকের আধিপত্য।

যুক্তরাজ্যের প্রতিযোগিতা নীতিনির্ধারক সিএমএ জানিয়েছে, ২০১৯ সালে যুক্তরাজ্যে এ খাতে যে এক হাজার চারশ কোটি পাউন্ড খরচ হয়েছে, তার ৮০ শতাংশ দখল করেছে এ প্রতিষ্ঠান দুটি।

এদিকে মার্কিন প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ডিজিটাল বিজ্ঞাপনের জন্য ব্রিটিশ সরকার এবং নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করতে তারা অঙ্গীকারাবদ্ধ। বিজ্ঞাপন এবং ডেটার ওপর গ্রাহকদের বিস্তৃত নিয়ন্ত্রণ দেয়াও এর মধ্যে অন্তর্ভুক্ত। যুক্তরাজ্যে ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাউডেনের দাবি, অল্প কিছু প্রতিষ্ঠানের ক্ষমতা বেড়েই চলেছে এবং এ বিষয়ে শঙ্কাও বাড়ছে। এর ফলে উদ্ভাবন কমে যাচ্ছে এবং গ্রাহক ও ব্যবসায়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়ছে গুগল ফেসবুকের ওপর নীতিমালার চাপ

আপডেট সময় ০৯:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০