ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দুর্নীতি করে অর্থনীতির বেহাল দশা করে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত: মির্জা ফখরুল জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র রাউজানে টিলা কাটা নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দাবি মেনে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান: ট্রাম্প

‘শাহরুখকে ছাড়া সিনেমা বানাব না’:ফারাহ খান

আকাশ বিনোদন ডেস্ক :

দীর্ঘ বিরতির পর আবারও পরিচালক হিসেবে সিনেমা বানাতে প্রস্তুত ফারাহ খান। জনপ্রিয় কোরিওগ্রাফার-পরিচালক তার সাম্প্রতিক ইউটিউব ভ্লগে পরবর্তী ছবি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন, যা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। ফারাহর ভাষ্যমতে, তার পরবর্তী ছবি হবে শাহরুখ খানকে নিয়ে।

‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’ ও ‘তিস মার খান’-এর মতো আলোচিত ছবি পরিচালনা করা ফারাহ সম্প্রতি অভিনেতা নাকুল মেহতার মুম্বাইয়ের বাড়িতে গিয়ে একটি ইউটিউব ভ্লগ শুট করেন। তাদের আড্ডার এক পর্যায়ে নাকুল বলেন, তিনি ফারাহর পরিচালনা করা আগের ধাঁচের সিনেমাগুলো খুব মিস করেন। এর উত্তরে ফারাহ জানান, তিনি শিগগিরই নতুন ছবির কাজ শুরু করবেন।

ফারাহ বলেন, ‘আমার বাচ্চারা কলেজে ওঠার পরেই আমি সিনেমা বানাতে শুরু করব। পরিচালনায় ফেরার জন্য আমার পুরো পরিকল্পনা তৈরি আছে। মনে হচ্ছে, এই বছরের শেষের দিকেই কাজ শুরু করতে পারি।’

রসিকতার সুরে তিনি আরও বলেন, ইউটিউব ছাড়ার কোনো পরিকল্পনা নেই, কারণ সন্তানদের খরচ চালাতেই তাকে কাজ করতে হবে। নাকুল যখন প্রশ্ন করেন ইউটিউব কি তার ছবির প্রযোজক হবে, তখন ফারাহ মজা করে বলেন, ‘আমি যদি ছবি বানাই, তাহলে শাহরুখকে নিয়েই করব। না হলে ইউটিউব ভ্লগিংই করে যাব।’

ফারাহ খানের সর্বশেষ পরিচালিত ছবি ছিল ‘হ্যাপি নিউ ইয়ার’। দীর্ঘ এক যুগ আগে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, সোনু সুদ ও বোমান ইরানি অভিনয় করেন যা বক্স অফিসে সাফল্য পায়।

এদিকে, ২০২৫ সালে কাছের লোকেদের উৎসাহেই ইউটিউব ভ্লগ শুরু করেন ফারাহ। ভ্লগে তার রাঁধুনি দিলীপের সঙ্গে মজাদার আলাপ ও হাস্যরসাত্মক উপস্থাপনা খুব দ্রুতই তাকে সামাজিক মাধ্যমে জনপ্রিয় করে তোলে।

অন্যদিকে, শাহরুখ খানকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ডানকি ছবিতে। সে বছর বক্স অফিসে রীতিমতো রাজত্ব করেন এ অভিনেতা। চলতি বছরেই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির মধ্য দিয়ে আবারও বড় পর্দায় ফিরবেন বলিউড বাদশাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী, দিলেন উৎসাহ

‘শাহরুখকে ছাড়া সিনেমা বানাব না’:ফারাহ খান

আপডেট সময় ০৫:৪৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬