ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

নেতানিয়াহুর পর এবার সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্পের জামাই, রহস্য কী?

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সম্প্রতি গোপন সফরে গিয়ে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু- এমন সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

এর মধ্যেই ইরানে গুপ্ত হত্যার শিকার হন ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানী। এ নিয়ে মধ্যপ্রাচ্যে চলছে চরম উত্তেজনা। এমন পরিস্থিতে এবার সৌদি আরব সফরে যাচ্ছেন ট্রাম্পের জামাই হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার। খবর খালিজ টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে মধ্যস্থতায় সহায়তা করেছেন কুশনার ও তার দলের সদস্যরা।

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের আগে এ ধরনের চুক্তি আরও স্বাক্ষরের চেষ্টা করছেন তারা। সামনের বছরের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন।

কুশনারের সৌদি সফরের বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে নিরাপত্তা ইস্যুতে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তারা।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রী শেখ আহমাদ নাসির আল মুহাম্মদ আল সাবাহ’র সঙ্গে গত সপ্তাহে হোয়াইট হাউসে সাক্ষাৎ হয়েছে কুশনারের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

নেতানিয়াহুর পর এবার সৌদি সফরে যাচ্ছেন ট্রাম্পের জামাই, রহস্য কী?

আপডেট সময় ০২:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০