ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

সৌদির অবস্থানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে অবস্থিত সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে জনপ্রিয় হুথি আন্দোলন সমর্থিত সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি রবিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন ক্যাম্পের অপারেশন রুম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জেনারেল সারিয়ি জানান, হামলায় ইয়েমেনি সামরিক বাহিনী বাদর-পি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলায় আরো সাত সেনা আহত হয়।

ইয়েমেনের এ সেনা মুখপাত্র আবারো বলেছেন, যতদিন সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন চলবে ততদিন ইয়েমেনি সামরিক বাহিনীও পাল্টা হামলা চালাবে। তিনি বলেন, শত্রুরা যেখানেই থাকুক না কেন তাদেরকে ইয়েমেনি সেনারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমা কয়েকটি দেশের সমর্থন নিয়ে সৌদি আরব ও তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

সৌদির অবস্থানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

আপডেট সময় ০২:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০