ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাণনাশের ভয় দেখিয়ে ৩ মাস ধরে শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাই গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে শ্যালিকাকে গ্রাম থেকে নিয়ে এসে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাসন কড্ডা খোয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলী আকবর (৩৫) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মুখ্যপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে মেট্রোপলিটন বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে গার্মেন্টসে চাকরি করতো।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত তিন মাস পূর্বে ভিকটিমকে (৩০) গার্মেন্টসে চাকরি দেয়ার কথা বলে গ্রামের বাড়ি থেকে গাজীপুরে নিয়ে আসে তার দুলাভাই আলী আকবর। প্রথমে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। এরপর ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দেয়। কিন্তু তাতে ভিকটিম রাজি না হওয়ায় তার প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছে। এক পর্যায়ে ভিকটিম নিরুপায় হয়ে র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়ে আইনগত সাহায্য কামনা করে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষক আলী আকবরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারের পর আলী আকবর ঘটনার কথা স্বীকার করেছে। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রাণনাশের ভয় দেখিয়ে ৩ মাস ধরে শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাই গ্রেফতার

আপডেট সময় ০৬:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০