ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের ১ মাস না যেতেই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

জমি নিয়ে বিরোধের জের ধরে বিয়ের এক মাস না যেতেই কক্সবাজারের চকরিয়া উপজেলায় মো. সোহেল রানা (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া পৌর শহরের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল রানা চকরিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার পৌরসভার পালাকাটা এলাকার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. রকিবের ছেলে। এ মাসেই তার বিয়ে হয়েছিল বলে জানান স্বাজনরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে দিবাগত রাত দেড়টার দিকে একদল চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল রানার ওপর হামলা করে। এ সময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা রানাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

চকরিয়া থানার ওসি (তদন্ত) জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের ১ মাস না যেতেই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০