ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনির্বাণ-মধুরিমার রিসেপশনে সৃজিত-মিথিলা

আকাশ বিনোদন ডেস্ক : 

কলকাতার তারকা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে সেরে ফেলেছেন তিনি। শুক্রবার ছিল তাদের রিসেপশন, হাজির ছিলেন অল্প কয়েকজন অতিথি।

আয়োজনে বর-কনের সাজে ছিল সিলভারের ছোঁয়া। হলুদ ব্লাউজ আর ধূসর রঙের শাড়ির সঙ্গে মধুরিমার সিলভার সাজ বেশ মানানসই। অনির্বাণকে দেখা যায় তসর পাঞ্জাবির সঙ্গে নীল উত্তরীয়তে।

এদিন টলিউডে হাতে গোনা কয়েকজন তারকা ও ঘনিষ্ঠ বন্ধুরাই ছিলেন উপস্থিত। হাজির হয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও কয়েকজন বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। আর অবশ্যই স্বামীর সঙ্গে ছিলেন ঢাকার তারকা রাফিয়াৎ রশিদ মিথিলা।

সৃজিতের তোলা সেলফিতে ধরা পড়েন অনির্বাণ ও মধুরিমা। সেই ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়।

কয়েক দিন আগে অনির্বাণের বিয়ে নিয়ে ইনস্টাগ্রামে মজা করেন মিথিলা। সেখানে জানান, অজস্র নারী ভক্তের মতো সৃজিতও মন খারাপ করেছেন!

সৃজিতের পরিচালনায় টানা কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। তালিকায় আছে দ্বিতীয় পুরুষ, গুমনামি, ভিঞ্চি দা, শাহজাহান রিজেন্সি, এক যে ছিল রাজা ও উমা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনির্বাণ-মধুরিমার রিসেপশনে সৃজিত-মিথিলা

আপডেট সময় ১০:৪০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০