ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বান্দরবানে শুরু হলো ‘মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২০’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবান স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট।

২৮ নভেম্বর (শনিবার) বিকেলে জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো.মাহাবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবিসহ ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে উদ্বোধনী খেলায় বান্দরবান জেলা দল কুমিল্লা জেলা দলের মোকাবিলা করে। উদ্বোধনী খেলায় বান্দরবান জেলা দল কুমিল্লা জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে।

মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর এবারের আয়োজনে পার্বত্য জেলা বান্দরবান,রাঙামাটি কক্সবাজার, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ মোট ১০টি দল অংশগ্রহণ করবে আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বান্দরবানে শুরু হলো ‘মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২০’

আপডেট সময় ০৮:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০