ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

২০ লাখ ডলারে বিক্রি হতে পারে ম্যারাডোনার জার্সি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দিয়েগো ম্যারাডোনার সেই ‘‌হ্যান্ড অব গড’‌ এবং তার ৪ মিনিট পরে শতাব্দীর সেরা গোলের জার্সি নিলামে ওঠার প্রস্তাব দেওয়া হয়েছে। জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি নিলাম সংস্থা।

সেই বিখ্যাত জার্সি এই মুহূর্তে রাখা আছে ইংল্যান্ডের ম্যানচেস্টারে সেখানকার জাতীয় ফুটবল মিউজিয়ামে। যে ইংল্যান্ডের বিরুদ্ধে এই বিতর্কিত গোল সেই ইংল্যান্ডেই কেন জার্সি? মেক্সিকো সিটিতে ১৯৮৬ সালের বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালের পর ইংল্যান্ডের ওই ম্যাচের মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে জার্সি বদল করেন ম্যারাডোনা।

স্টিভ বলেছিলেন, ‘‌টানেলের ভিতর দিয়ে ফেরার সময় ম্যারাডোনার সঙ্গে সেদিন জার্সি বদল করতে পেরেছিলাম।’‌

সেই জার্সিই নিলামের প্রস্তাব দিচ্ছেন আমেরিকার এক নিলাম সংস্থার প্রধান ডেভিড আমেরমান। তিনি বলেছেন, ‘‌ওই জার্সির দাম নির্ধারণ করা কঠিন। তবে ২০ লাখ ডলার খরচ করতে রাজি থাকবেন যে কেউ।’‌

তবে এখনই নিলামে উঠছে না জার্সি। প্রস্তাব দেওয়া হয়েছে মাত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২০ লাখ ডলারে বিক্রি হতে পারে ম্যারাডোনার জার্সি

আপডেট সময় ০৮:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০