ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

এভাবে কথা বলবেন না, আমি মার্কিন প্রেসিডেন্ট: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

এবার মেজাজ হারালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়াটা এখনও হজম করতে পারেননি তিনি। বাইডেনকে জেতাতে ভোটে কারচুপি করা হয়েছে বলে বারবার অভিযোগ করে আসছেন ট্রাম্প। এর মধ্যেই এক সংবাদ সম্মেলনে তার কথার মধ্যেই পাল্টা প্রশ্ন করায় ওই সাংবাদিককে রীতিমতো হুমকির সুরে শাসালেন ট্রাম্প। জানিয়ে দিলেন, “আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। আমি আমেরিকার প্রেসিডেন্ট।”

ঠিক কী হয়েছিল? শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করছিলেন ট্রাম্প। সেখানে নিজের এই ক’দিনের বক্তব্যে অনড় থেকেই তিনি বলেন, “ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। কেননা আমরা জানি অনকে কারচুপি হয়েছে। কিন্তু সময়টা আমাদের সঙ্গে নেই। তাই এই বিষয়ে তাড়াতাড়ি পদক্ষেপ করতে পারছি ন‌া।”

এরপরই সংবাদমাধ্যমের উপরে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। তার কথায়, “সব কিছুই আমাদের পক্ষে আছে। সত্যিটা আমাদের পক্ষেই আছে। কিন্তু আপনারা প্রবলভাবে কারচুপি করেছেন।”

ঠিক এই সময়ই ঘটে বিপত্তি। তার এই কথার মাঝেই পাল্টা প্রশ্ন করতে গিয়েছিলেন এক সাংবাদিক। তখনই মেজাজ হারান ট্রাম্প। রুষ্ট স্বরে বলে ওঠেন, ‘‘আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। আপনি নেহাতই সামান্য একজন। আমি আমেরিকার প্রেসিডেন্ট। এইভাবে প্রেসিডেন্টের সঙ্গে কখনও কথা বলা যায় না।”

আইনি লড়াইয়ের কোনও পথ আর খোলা নেই। তবুও হার এখনও পুরোপুরি মেনে নিতে নারাজ ট্রাম্প। এবার ইলেক্টোরাল কলেজের দোহাই দিচ্ছেন তিনি। তিনি হোয়াইট হাউস ছাড়বেন কিনা সেই প্রশ্নের উত্তরে অবশ্য ট্রাম্প জানিয়েছেন, তাতে তার আপত্তি নেই। তার কথায়, “অবশ্যই আমি হোয়াইট হাউস ছেড়ে যাব। আর সেটা তো আপনারা জানেনই। কিন্তু ২০ জানুয়ারির আগে আরও অনেক কিছু ঘটবে। বিরাট জালিয়াতি হয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো আমরা কম্পিউটার ব্যবহার করছি, যা সহজেই হ্যাক করা সম্ভব।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

এভাবে কথা বলবেন না, আমি মার্কিন প্রেসিডেন্ট: ট্রাম্প

আপডেট সময় ১২:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০