ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ভারত ও চীনের কাছে যান, প্রধানমন্ত্রীকে ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ও চীনের সঙ্গে নিবিড় আলোচনার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হল রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই তাগিদ দেন। জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

‘সরকারকে কূটনৈতিক প্রক্রিয়া গ্রহণ করতে হবে দ্রুততার সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য। মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ঠিক হবে না। কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে। প্রয়োজনে প্রধানমন্ত্রীকেই বিভিন্ন দেশগুলোতে সফরে যেতে হবে। আজকে ভারত ও চীনের কথা বলা হচ্ছে- বারবার। তারা মিয়ানমার সরকারকে সমর্থন দিচ্ছে। তাদের কাছেও যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এটার জন্য আমাদের কী ভয়াবহ পরিণতি আসছে’, বলেন ফখরুল।

‘আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা ইস্যুতে কার্যকর ব্যবস্থা না নিয়ে তারা ভয় পাচ্ছে। তারা বলে যাচ্ছে, রোহিঙ্গাদের সঙ্গে অস্ত্র ও জঙ্গি আসছে, যা আমাদেরকেও উৎকণ্ঠিত এবং আতঙ্কিত করছে’, যোগ করেন বিএনপির মহাসচিব।

আগামী সাধারণ নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মতো আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, যে সরকার নির্বাচনকালীন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। এ ছাড়া নির্বাচন কমিশনও নিরপেক্ষ হতে হবে।’

‘সংকট সমাধানে সুষ্ঠু নির্বাচন দরকার। কিন্তু আওয়ামী লীগ সেদিকে যেতে রাজি নয়। আমরা নির্বাচন করতে চাই, নির্বাচনে ভয় পাই না। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায় বলেই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়। আওয়ামী লীগ ভালো করেই জানে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না।’

সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য (এমপি) রওশন আরা ফরিদ, চট্টগ্রাম জেলা মহিলা দলের সভাপতি জেলী চৌধুরী এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রহিমা শরীফ মায়া প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভারত ও চীনের কাছে যান, প্রধানমন্ত্রীকে ফখরুল

আপডেট সময় ০৫:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭