ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুক্তি পেলেন ইসরায়েলি কারাগারে অনশন পালনকারী সেই ফিলিস্তিনি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবশেষে মুক্তি পেয়েছেন ইসরায়েলের কারাগারে টানা ১০৩ দিন অনশন পালনকারী ফিলিস্তিনি নাগরিক মাহের আল-আখরাস।

অধিকৃত পশ্চিম তীরের বেথেলহাম শহর-ভিত্তিক মানবাধিকার সংগঠন প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি বা পিপিএস জানিয়েছে, বৃহস্পতিবার আখরাস ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান।

তিনি বর্বর ইসরায়েলি শাসকগোষ্ঠীর প্রশাসনিক আদেশ বলে বিনা বিচারে আটক ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না। বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে তিনি লাগাতার অনশন ধর্মঘট পালন শুরু করেন।

পিপিএস জানিয়েছে, দখলদার ইসরায়েল কর্তৃপক্ষ জাবারা চেকপয়েন্ট দিয়ে তাকে ফিলিস্তিনে পাঠায় এবং নাবলুস শহরের আল-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তির পর মাহের আল-আখরাস বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর এবং আমি আমার পরিবার ও ফিলিস্তিনি জনগণের মাঝে ফিরে এসেছি। ইনশাল্লাহ একদিন আমরা এই দখলদার শক্তির কবল থেকে মুক্তি পাবো এবং আমাদের জনগণের ইচ্ছাশক্তি বিজয়ী হবে।

আখরাস বলেন, ফিলিস্তিন স্বাধীন করা ছাড়া আমাদের বিজয় পূর্ণ হবে না।

৪৯ বছর বয়সী মাহের আল-আখরাসকে গত ২৭ মে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইহুদিবাদী সেনারা আটক করে এবং প্রশাসনিক ক্ষমতা বলে তাকে বিনা বিচারে ইসরায়েলি কারাগারে আটক রাখা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তি পেলেন ইসরায়েলি কারাগারে অনশন পালনকারী সেই ফিলিস্তিনি

আপডেট সময় ১০:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০