ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

তিন ইরানিকে ফেরত দিয়ে ইসরায়েলি গুপ্তচরকে নিয়ে গেল অস্ট্রেলিয়ার বিমান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দখলদার ইসরায়েলের গুপ্তচর কাইলি মুর গিলবার্টের মুক্তির বিনিময়ে তিন জন ইরানি ব্যবসায়ী মুক্তি পেয়েছেন। অস্ট্রেলিয়ার একটি বিমান ইরানের তিন নাগরিককে তেহরানে পৌঁছে দেওয়ার পর কাইলি মুর গিলবার্টকে সঙ্গে করে নিয়ে গেছে। কাইলি মুর গিলবার্ট অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নাগরিক।

তবে কাজ করতেন দখলদার ইসরায়েলে গুপ্তচর বাহিনী আমানের হয়ে। ইরানের যে তিনজন নাগরিক মুক্তি পেয়েছেন তাদেরকে নিষেধাজ্ঞা ভেঙে ব্যবসা করার মিথ্যা অভিযোগে আটক করা হয়েছিল।

মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি গুপ্তচর প্রথমে খ্রিষ্টান ধর্মের অনুসারী ছিলেন, পরে তিনি ইহুদিবাদীদের সঙ্গে যোগ দেন। ইসলাম নিয়ে গবেষণার কথা বলে তিনি প্রথমে ইরানে ধর্ম ও মাজহাব বিষয়ক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক গড়েন।

ইরানে প্রথম সফরে তিনি কোনো ধরনের গুপ্তচরবৃত্তি করার চেষ্টা করেননি। কিন্তু পরবর্তীতে তার আসল কাজ শুরু হয়।

ইরানের গোয়েন্দা বাহিনী গবেষকবেশী নারীর লক্ষ্য-উদ্দেশ্য ও তৎপরতা সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করার পর ২০১৮ সালের ২১ সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দুই বছর কারাভোগের পর ইরান সরকার তাদের তিন নাগরিকের বিনিময়ে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

তিন ইরানিকে ফেরত দিয়ে ইসরায়েলি গুপ্তচরকে নিয়ে গেল অস্ট্রেলিয়ার বিমান

আপডেট সময় ০৫:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০