ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও!

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বামী মতিয়ার রহমান বাবুর (৬৫) মৃত্যুর আধাঘণ্টা পর স্ত্রী মাহমুদা বেগমও (৬০) মারা গেছেন। জয়পুরহাট সদর উপজেলার দড়িপাড়া গ্রামে ভোরে এ ঘটনা ঘটে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে দড়িপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

মতিয়ার রহমান ধলাহার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও দড়িপাড়া গ্রামের মৃত রিয়াজউদ্দিন চেয়ারম্যানের ছেলে। জানাজায় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, ধলাহার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাদশা, ধলাহার ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজউদ্দিন আহম্মেদ, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন দুদু ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

ধলাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান বলেন, মতিয়ার রহমান গুরুতর অসুস্থ হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লিভার সিরোসিস রোগ ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টায় মারা যান তিনি। মতিয়ারের মৃত্যুর খবর শোনার আধাঘণ্টা পর তার স্ত্রী হার্টঅ্যাটাকে মারা যান। মতিয়ার রহমান ও মাহমুদা বেগমের তিন মেয়ে ও প্রতিবন্ধী একটি ছেলে রয়েছে। তিন মেয়েই বিবাহিত। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও!

আপডেট সময় ০৯:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০