ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

এবার প্রকাশ্যে আমিরাত ও বাহরাইন সফর করবেন নেতানিয়াহু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইরে ঐতিহাসিক সফরে যাচ্ছেন ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার ইসরাইলের সরকার সমর্থক একটি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা ও আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, চলতি সপ্তাহে নেতানিয়াহুর সৌদি সফরে ব্যাপক গোপনীয়তা বজায় রাখা হলেও আমিরাত বা বাইরাইনের ক্ষেত্রে এ ধরনের কোনো রাখঢাক থাকছে না। আরব দেশগুলোতে ইসরাইলি কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর হচ্ছে।

বাহরাইনের যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের দুই দেশে নেতানিয়াহুর সফরসূচি চূড়ান্ত করতে এখন ব্যস্ত সময় পার করছে ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর।

সফরে আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এবং বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সাক্ষাত করবেন নেতানিয়াহু।

নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে, আমি খুবই আনন্দিত যে খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের জনগণ ও দেশগুলোর সঙ্গে শান্তির ফল আসছে। বাহরাইন সফর করতে খলিফা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এটি আমি আনন্দের সঙ্গে করব। এ ছাড়া সর্বপ্রথম বাহরারাইনি প্রতিনিধি দল গত বুধবার ইসরাইল সফর করেছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে। আর আমিরাতকে অনুসরণ করেই স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন।

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কৌশলগত জোট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। এতে সঙ্গ দিচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ কয়েকটি আরব দেশ।

বেনিয়ামিন নেতানিয়াহু রোববার গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। দখলদার ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

এবার প্রকাশ্যে আমিরাত ও বাহরাইন সফর করবেন নেতানিয়াহু

আপডেট সময় ০৫:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০