ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকাকে হত্যার ঘটনায় প্রেমিকের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

পরকীয়া প্রেমিকাকে খুনের ঘটনায় প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালত। মঙ্গলবার এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক নাসরিন জাহান।

সাজাপ্রাপ্ত আসামি মাসুম বিল্লাহ। সে চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি মাসুম বিবাহিত। সে পাশের গ্রামের আসমার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে আসমা তার সম্পর্কের স্বীকৃতি দাবি করে। তবে নানা কারণ দেখিয়ে মাসুম আসমাকে এড়িয়ে চলে। ২০১৬ সালে ২১ এপ্রিল রাতে আসমা ফোন করে মাসুমকে দেখা করতে বলে।

রাতের অন্ধকারে আসমা ও মাসুম তাদের সম্পর্ক নিয়ে কথা বলার সময় মাসুম আসমার গলার ওড়না দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। পরদিন ২২ এপ্রিল নিহত আসমার বড় ভাই জসিম উদ্দিন চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মোবাইল ফোনের কললিস্টের সাহায্য আসামি মাসুমকে গ্রেফতার করে পুলিশ।

আটক মাসুম তার জবানবন্দিতে আসমাকে হত্যার কথা স্বীকার করেন। বৈবাহিক স্বীকৃতি দাবি করায় বিরক্ত হয়ে আসমাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

রায়ের পর সন্তোষ প্রকাশ করেন নিহত আসমার বড় ভাই জসিম উদ্দিন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি আমিনুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমিকাকে হত্যার ঘটনায় প্রেমিকের যাবজ্জীবন

আপডেট সময় ১০:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০