ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার বিল গেটসকে টপকে গেলেন ইলন মাস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় বড় ধরনের ঝাঁকুনি দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। তালিকার এক নম্বরে থাকা অ্যামাজন প্রধানকে টেক্কা দিতে না পারলেও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছেন তিনি।

এর আগে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে টপকে বিশ্বের তৃতীয় ধনকুবেরের জায়গা দখলে নেন মাস্ক। এবার বিল গেটসকেও পেছনে ফেলে দিলেন।

৭০০ কোটি ডলার থেকে তার সম্পত্তির পরিমাণ এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলার। এ বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে মাস্কের। যার ফলে ১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রাখা বিল গেটসকে পিছনে ফেলতে পেরেছেন।

উল্লেখ্য, মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। আশ্চর্যের ব্যাপার হলো, জানুয়ারিতে মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে প্রথম পাঁচে শুধু নয়, ফেসবুক প্রধানকেও পেছনে ফেলেন তিনি। নভেম্বরে এসে টপকালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতাকেও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার বিল গেটসকে টপকে গেলেন ইলন মাস্ক

আপডেট সময় ০৬:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০