ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে বিএনপি: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাকাণ্ড নিয়ে বিএনপি রাজনীতি করছে। তিনি বলেন, ‘মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাকাণ্ড নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে বসে রাজনীতি করছেন।’

বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন ‘এতে বিএনপির কোন লাভ হবে না। রোহিঙ্গা শরণার্থী নিয়ে আন্দোলন না করে দেশে ফিরে এসে অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ান।’ তিনি আজ ঝালকাঠি জেলা শহরের শিল্পকলা একাডেমী চত্বরে সচেতন নাগরিক কমিটি(সনাক)’র উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার করতে সক্ষম হয়েছেন উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, সরকারের কূটনৈতিক সফলতায় অতি অল্প সময়ের মধ্যে বিশ্ব বিবেক জাগ্রত হয়েছে। তাঁরা মায়ানমারের ঘূণ্য কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।`

অবাধ তথ্য প্রবাহের ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, দুর্নীতির মূল উৎপাটন করতে হলে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার এ ব্যাপারে সচেষ্ট রয়েছে। জনগণের উচিৎ দুর্নীতির সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করা।

টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো. লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ও সচেতন নাগরিক কমিটির সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে বিএনপি: আমু

আপডেট সময় ০৯:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭