ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপির কথার কোনো গুরুত্ব নেই, তারা অর্থহীন: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির কথার কোনো গুরুত্ব নেই, তারা অর্থহীন সমালোচনা করে। শনিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের কূটনৈতিক সাফল্যের কারণে আজ জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতনের নিন্দা করেছে। এছাড়া সমগ্র বিশ্ব দেখছে কীভাবে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এ সমস্যা মোকাবেলায় কাজ করছে। সুতরাং বিএনপি নেতাদের বক্তব্য অর্থহীন এবং অবিবেচকতার পরিচায়ক।

তিনি আরো বলেন, যে কোনো বিষয়কে ইস্যু করা উচিত নয়। এটি একটি মানবিক ইস্যু। এখানে কোনো রকম ইস্যু তৈরি না করে, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা না করে সমস্যা সমাধানে এগিয়ে আসুন। অন্য সময়ে যাই করে থাকুন না কেন, এই ইস্যুতে সরকারকে সহায়তা করুন। সমালোচনা করার সময় এখন নয়। এখন সরকারকে সহায়তা করার সময়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির কথার কোনো গুরুত্ব নেই, তারা অর্থহীন: নাসিম

আপডেট সময় ০৯:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭