ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবা-মাকে মেরে হাসপাতালে পাঠানো সেই মেয়ে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

বরগুনায় পেনশনের টাকার জন্য বাবা-মাকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানোর ঘটনায় দায়ের করা মামলায় মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) রাতে বাবার পেনশনের এক লাখ টাকার দাবিতে স্বামী ও স্বজনদের নিয়ে মা-বাবাকে মেরে রক্তাক্ত করেন মেয়ে সীমা আক্তার।

সংশ্লিষ্ট খবর- বাবা-মাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে মেয়ে

এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) রাতে বরগুনা সদর থানায় একটি মামলা করেন গ্রেফতার সীমা আক্তারের মা ও ভুক্তভোগী জাহানারা বেগম। পরে রাতেই ঢাকা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সীমাকে গ্রেফতার করে পুলিশ। মামলায় সীমা আক্তার ও তার স্বামী হাফিজুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘টাকার জন্য মা-বাবাকে মারধরের অভিযোগে বরগুনা সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী জাহানারা বেগম। মামলার প্রধান আসামি করা হয়েছে তার মেয়ে সীমা আক্তারকে। মামলার পর সীমাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবা-মাকে মেরে হাসপাতালে পাঠানো সেই মেয়ে গ্রেফতার

আপডেট সময় ১১:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০