ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে: দুদু

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মিয়ানমারে মুসলমানদের ওপর টার্গেট করে গণহত্যা চালানো হচ্ছে। এছাড়া মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে মানবতার প্রশ্নে বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ ইসলামিক পার্টি-ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারে অব্যাহত রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের গভীর বন্ধুত্ব রয়েছে বলে এপাড়ের লোক ওপাড়ের লোক দাবি করে এবং সেই সাথে এই পাড়ের সরকার ঔপাড়ের সরকারও দাবি করেন, কিন্তু দুঃখজনক হলেও বেদনার কারণ এই, বর্তমানে রোহিঙ্গার প্রশ্নে ভারত সরকার বার্মার পক্ষে অবস্থান নিয়েছে যা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি।

তিনি আরো বলেন, অনেক ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশ সফর করেন। কিন্তু রোহিঙ্গাদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী আশ্চর্যজনক নীরবতা পালন করছেন। আমরা সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই রোহিঙ্গা ইস্যুতে দেশবাসী এবং সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা নির্যাতনের ইস্যুটিকে জাতিসংঘে উত্থাপন করা হোক। এক্ষেত্রে অনির্বাচিত সরকার কূটনৈতিক ও মানবতা দুই ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে: দুদু

আপডেট সময় ০৯:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭