ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি কেনাবেচায় বিটিআরসির সতর্কতা

আকাশ আইসিটি ডেস্ক : 

ওয়াকিটকিসহ অন্য বেতার যন্ত্র বেচাকেনা ও ব্যবহারে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিটিআরসি ‘বেতার যন্ত্রপাতি ক্রয়, বিক্রয় এবং ব্যবহার সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে’ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০) এর ধারা ৫৫ (১) অনুযায়ী কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া বাংলাদেশ ভূখণ্ড বা আঞ্চলিক সমুদ্রসীমা বা তার উপরস্থ আকাশসীমায় বেতার যোগাযোগের উদ্দেশ্যে কোনো বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করবেন না বা কোনো বেতার যন্ত্রপাতিতে কমিশন বরাদ্দ করা ফ্রিকোয়েন্সি ছাড়া অন্য কোনো ফ্রিকোয়েন্সি ব্যবহার করবেন না।

‘এ অবস্থার পরিপ্রেক্ষিতে বিটিআরসির লাইসেন্স ছাড়া অনুমোদনহীন বিভিন্ন তরঙ্গে ব্যবহার্য ওয়াকিটকি সেট (পিএমআর, এসবিআর, সিম বেজড), বেজ স্টেশন, মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জ্যামার, জিএসএম/৩-জি/৪-জি নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার আমদানি/প্রস্তুত, বিদেশি প্রস্তুতকারকের ওয়েবসাইট/দেশি ও বিদেশি অনলাইন শপ/দেশি ইলেকট্রনিক্স বাজার/অন্য কোনো মাধ্যম থেকে ক্রয়, বিক্রয় এবং ব্যবহার আইন অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। ’

এতে আরও বলা হয়েছে, এ ধরনের কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০) অনুযায়ী দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি কেনাবেচায় বিটিআরসির সতর্কতা

আপডেট সময় ০৯:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০