ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বাইডেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে পরমাণু চুক্তির অঙ্গীকার মানা হবে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে দেশটি নিজ থেকেই পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরে আসবে। বুধবার তেহরান এ কথা বলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চার বছর ইরানের ওপর খড়গহস্ত ছিলেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন।

ইতোমধ্যে বিদায়ী মার্কিন প্রশাসন দেশটির ওপর নিষেধাজ্ঞা দ্বিগুণ করেছে। এদিকে বাইডেন সে অবস্থান থেকে সরে আসার অঙ্গীকার করেছেন।

তেহরানে সরকার পরিচালিত ইরান ডেইলিতে প্রকাশিত এক মন্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, কোনো আলোচনা ও শর্ত ছাড়াই ইরান নিজ থেকেই পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরে আসবে।

জারিফ বাইডেনকে পররাষ্ট্র বিষয়ে অভিজ্ঞ এবং তাকে ৩০ বছর ধরে চেনেন উল্লেখ করে বলেন, হোয়াইট হাউসে আসার পর বাইডেন তিনটি নির্বাহী আদেশের মাধ্যমে সব নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন।

বাইডেন প্রশাসন তাই করলে ইরান শিগগিরই পরমাণু চুক্তিতে ফিরবে বলে তিনি জানান।

এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ট্রাম্প প্রশাসনকে বাজে উল্লেখ করে বলেছেন, বাইডেন প্রশাসন পরমাণু চুক্তির সময়কার পরিবেশ ফিরিয়ে আনতে পারে।

উল্লেখ্য, ওবামার সময়ে ২০১৫ সালে এই চুক্তি করার সময়ে বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বাইডেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে পরমাণু চুক্তির অঙ্গীকার মানা হবে’

আপডেট সময় ০১:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০