ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ধানের ট্রলি খাদে, নিহত বেড়ে ৯

আকাশ জাতীয় ডেস্ক:  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান বোঝাই ট্রলি খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পিরোজপুর (সোনামসজিদ) বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।

নিহতরা শ্রমিকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের বালিয়াদীঘি গ্রামের নওশাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু, রেহেমানের ছেলে আতাউর রহমান। নিহত অন্য দুজনের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনামসজিদের বালিয়াদীঘি যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ভাঙা সাঁকোর কাছে হঠাৎ ট্রলিটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত হন। আহত হন ছয় জন।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। অন্যরা শিবগঞ্জ হাসপাতাল ও চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে চিকিৎসীন।

শিবগঞ্জ থানার এসআই আজিম জানান, হতাহত সবাই সোনামসজিদের বালিয়াদীঘি গ্রামের ধানকাটা শ্রমিক।

এসআই আজিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদের সিদ্দীকের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

ধানের ট্রলি খাদে, নিহত বেড়ে ৯

আপডেট সময় ১২:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০