ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

৬ মাসের সাজার ভয়ে ১৬ বছর আত্মগোপনে থাকা আসামির আত্মসমর্পণ

আকাশ জাতীয় ডেস্ক:   

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৬ মাসের সাজার ভয়ে ১৬ বছর আত্মগোপনে থাকার পর স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিলেন মো. নজরুল ইসলাম (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আসামি মো. নজরুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম শমশ্চুড়া গ্রামের বাসিন্দা।

মো. নজরুল ইসলামের (৪৫) বিরুদ্ধে ২০০৪ সালে চুরির মামলা হয়। সেই মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। সাজার ভয়ে নজরুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকার পর রোববার (১৫ নভেম্বর) রাতে তিনি স্বেচ্ছায় শেরপুরের নালিতাবাড়ী থানায় আত্মসমর্পণ করেন।

পুলিশ জানায়, চুরির মামলায় ২০০৪ সালে নজরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। সাজার ভয়ে তিনি মা-বাবা ও স্ত্রী-সন্তান রেখে ফেনীতে আত্মগোপনে চলে যান। সেখানে তিনি দিনমজুরির কাজ করতেন। দ্বিতীয় বিয়েও করেছেন সেখানে। সেই সংসারে ১৪ বছর বয়সের এক কন্যাসন্তান আছে তার।

নজরুল ইসলামের ভাষ্য, জেল খাটার ভয়ে এলাকা ছেড়ে ১৬ বছর আত্মগোপনে ছিলেন তিনি। সাজার বিষয়টা সব সময় তাকে কষ্ট দিত। মা-বাবা, স্ত্রী-সন্তানের জন্য সব সময় মন কাঁদলেও ভয়ে তিনি এত দিন এলাকায় আসার সাহস পাননি।

পোড়াগাঁও ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) হাসিবুল হাসান বলেন, ‘যেসব মামলায় সাজাপ্রাপ্ত আসামি পলাতক আছেন, আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এ দণ্ডপ্রাপ্ত আসামির ব্যাপারে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোতা মিয়ার সহযোগিতায় নজরুল ইসলাম পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ’

‘পুলিশের সহযোগিতার কথা শুনে সাজাপ্রাপ্তরা স্বেচ্ছায় আমাদের কাছে আত্মসমর্পণ করতে সাহস পাচ্ছেন। মাত্র ছয় মাসের সাজার জন্য জীবনের ১৬টি বছর নষ্ট করেছেন নজরুল। বিষয়টি নজরুলের বাবা ও আওয়ামী লীগ নেতা তাকে বুঝিয়ে থানায় আত্মসমর্পণ করিয়েছেন। ’

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বলেন, ছয় মাস সাজা বলতে তো সাড়ে চার মাসের মতো সাজা হয়। কিন্তু শুধু বোঝার ভুলের জন্য ১৬টি বছর পালিয়ে ছিলেন নজরুল ইসলাম। বর্তমানে বিট পুলিশিংয়ের মাধ্যমে তার পরিবার ও স্থানীয়রা তাকে বোঝাতে সক্ষম হওয়ায় নজরুল ১৬ পর বছর স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

৬ মাসের সাজার ভয়ে ১৬ বছর আত্মগোপনে থাকা আসামির আত্মসমর্পণ

আপডেট সময় ১২:০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০