ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিজারিয়ান ডেলিভারি না করায় গর্ভবতী তরুণীর আত্মহত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গর্ভযন্ত্রণায় ছটফট করতে থাকা এক তরুণী সিজারিয়ান ডেলিভারি করার জন্য হাতজোড় করে কাকুতি মিনতি করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের নিকট। কিন্তু এই অনুরোধে কান দেয়নি স্বামী, শ্বশুরবাড়ির লোকজন। অবশেষে আত্মহত্যার পথ বেচে নেন তিনি।

ইউটিউবে ছড়িয়ে পড়েছে দুর্ভাগা ওই চীনা তরুণীর ভিডিও। গর্ভযন্ত্রণায় ছটফট করা মেয়েটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর সন্তানের মাথা খুব বড় হওয়ায় যন্ত্রণা হচ্ছিল মারাত্মক রকম। পরিত্রাণ পেতে সিজারিয়ান ডেলিভারি করতে দেওয়ার জন্য শ্বশুরবাড়ির পরিবারের লোকদের হাতে পায়ে ধরছিলেন তিনি।

চীনে নিয়ম হলো- সিজারিয়ান ডেলিভারির জন্য পরিবারের অনুমতি লাগে, যাঁর সন্তান হবে তিনি কী চান তা গুরুত্বহীন। তাই মেয়েটি বাড়ির সবার কাছে নিজের অবস্থার কথা বলে বারবার বোঝাতে চেষ্টা করছিলেন কেন তাঁর সিজারিয়ান ডেলিভারি জরুরি।

কিন্তু চেষ্টা করে লাভ হয় না। তাঁর অনুরোধে কান দেয়নি কেউ। য্ন্ত্রণায় কুঁকড়ে যাওয়া মেয়েটির অবস্থা দেখেও স্বামী, শ্বশুরবাড়ি অনড় থাকে নর্মাল ডেলিভারিতেই। পরে কষ্ট সইতে না পেরে মেয়েটি অবশেষে খুঁজে নেন আত্মহত্যার পথ। হাসপাতালের ৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি। মুহূর্তে পেটের বাচ্চা শেষ। তিনিও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিজারিয়ান ডেলিভারি না করায় গর্ভবতী তরুণীর আত্মহত্যা

আপডেট সময় ০২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭