ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শনিবার বিক্ষোভ করেছেন তার হাজার হাজার সমর্থক। তারা দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প।

‘মিলিয়ন মেগা মার্চ’ নামের এ বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাম্প সমর্থকেরা যোগ দেন। ট্রাম্প তার গাড়িবহর নিয়ে বিক্ষোভকারীদের অভিবাদন জানান।

এর আগে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘লাখো মানুষ তাদের সমর্থন জানাচ্ছে। এরা কারচুপি ও দুর্নীতির নির্বাচন মেনে নেবে না।’

গত ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। সব অঙ্গরাজ্যের ভোট গণনার পর জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট। নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর ইতোমধ্যেই প্রশাসন গুছানোর কাজ শুরু করে দিয়েছেন বাইডেন।

কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনো চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই আছে। এখনও সরকারিভাবে বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

আপডেট সময় ০১:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০