ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

‘লক্ষ্মী’র পর অক্ষয়ের নতুন সিনেমা ‘রাম সেতু’

আকাশ বিনোদন ডেস্ক : 

দিওয়ালি উপলক্ষে নতুন সিনেমার ঘোষণা দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার পরবর্তী সিনেমার নাম ‘রাম সেতু’।

এটি পরিচালনা করবেন অভিষেক শর্মা।

উৎসবের এমন দিনে অক্ষয় কুমার নতুন সিনেমার ঘোষণাটি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

টুইটারে সিনেমার পোস্টার শেয়ার করে অক্ষয় কুমার ক্যাপশনে লেখেন, এই দিওয়ালিতে আসুন আমরা সমস্ত ভারতীয়দের চেতনায় রামের আদর্শকে জীবিত রাখার চেষ্টা করি। আসন্ন প্রজন্মকে সংযুক্ত করবে এমন একটি ব্রিজ (সেতু) তৈরি করে। এই বিশাল কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিনীত প্রচেষ্টা ‘রাম সেতু’! সবাইকে দিওয়ালির শুভেচ্ছা।

‘রাম সেতু’র পরিচালক অভিষেক শর্মা এর আগে নির্মাণ করছেন ‘দ্য জোহা ফ্যাক্টর’, ‘পরমাণু’, ‘তেরে বিন লাদেন’সহ বেশকিছু সিনেমা পরিচালনা করে প্রশংসিত হয়েছেন। তবে এই সিনেমায় ‘খিলাড়ি’খ্যাত তারকার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানানো হয়নি।

অক্ষয় অভিনীত সর্বশেষ সিনেমা ‘লক্ষ্মী’। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। এই অভিনেতার আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘সূর্যবংশী’, ‘বেল বোটম’ এবং ‘আত্রাঙ্গি রে’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ: ভাঙচুর হলো পুলিশের সাঁজোয়া যান ও স্মৃতিস্তম্ভ

‘লক্ষ্মী’র পর অক্ষয়ের নতুন সিনেমা ‘রাম সেতু’

আপডেট সময় ১১:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০