ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে আল-কায়েদা নেতা নিহত হওয়ার খবর ভিত্তিহীন!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানে আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু মুহাম্মাদ আল মাসরি নিহত হওয়ার খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেন, ‘ইরানে এই সন্ত্রাসী গোষ্ঠীর কোনো নেতাকর্মী বা সদস্যের উপস্থিতি নেই।’

ইরানের রাজধানী তেহরানে আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে মার্কিন নির্দেশে ইসরাইলি আততায়ীরা হত্যা করেছে বলে যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক টাইমস দাবি করার পর এ প্রতিক্রিয়া দেখালেন সাঈদ খাতিবযাদেহ। তিনি আরও বলেন, ‘ইরানে আল-কায়েদার অস্তিত্ব নেই। আল-কায়েদা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সৃষ্টি।’

সাঈদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল মাঝে মধ্যেই আল-কায়েদাসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অপকর্মের দায় থেকে নিজেদের মুক্ত করার জন্য এ ধরনের ভিত্তিহীন ও অবান্তর দাবি করে থাকে। এ ধরনের দাবি উত্থাপনের মাধ্যমে তারা আল-কায়েদার সঙ্গে ইরানের সম্পৃক্ততার একটি অবাস্তব ধারণা দেয়ার অপচেষ্টা চালায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও তথ্যগত যুদ্ধের অংশ হিসেবে এ ধরনের খবর প্রচার করা হয়েছে। তিনি হোয়াইট হাউস ও তেল আবিবের ইরানবিরোধী পরিকল্পিত মিথ্যাচার প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহৃত না হতে মার্কিন মিডিয়ার প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

ইরানে আল-কায়েদা নেতা নিহত হওয়ার খবর ভিত্তিহীন!

আপডেট সময় ১১:১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০