ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেলে দেওয়া জিনিস থেকে ইলেকট্রিক গাড়ি!

আকাশ নিউজ ডেস্ক:  

বিভিন্ন রকমের ফেলে দেওয়া জিনিস দিয়ে ইলেকট্রিক গাড়ি বানিয়েছে নেদারল্যান্ডসের ছাত্ররা। দুই আসনের সেই গাড়ির নাম লুকা। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। সম্পূর্ণ চার্জ করলে ২২০ কিলোমিটার যেতে পারে লুকা।

দ্য টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ইন্দহোভেনের ২২ জন ছাত্র ১৮ মাস ধরে পরিশ্রম করে বানিয়েছে এই অভিনব গাড়ি। প্রকল্পের ম্যানেজার লিসা ফান এতেন বলেন,‘এই গাড়ি সত্যিই অন্যরকম। কারণ এটি সম্পূর্ণভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি।’

তিনি জানিয়েছেন, ফ্ল্যাক্স এব‌ং পেট বোতল দিয়ে তৈরি করা হয়েছে গাড়ির চ্যাসিস। টিভি, ইলেক্ট্রনিক্স খেলার মধ্যে যে সব শক্ত প্লাস্টিকের অংশ থাকে, সেগুলিও ব্যবহার করা হয়েছে গাড়ি তৈরিতে। নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি করা হয়েছে সিটের গদি।

আগামী দিনে ফেলে দেওয়া জিনিস বিশেষ করে প্লাস্টিকের নানা উপকরণ ব্যবহার করে গাড়ি তৈরির দিকে প্রস্তুতকারক সংস্থাগুলি নজর দেবে বলে আশা করছেন লিসা।

তার কথায়, ‘লুকা দেখিয়ে দিচ্ছে বর্জ্য পদার্থের ক্ষমতা। আরও অনেক ভাবে ব্যবহার করা যেতে পারে বর্জ্যকে। আশা করি অনেক সংস্থা এ ব্যাপারে এগিয়ে আসবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেলে দেওয়া জিনিস থেকে ইলেকট্রিক গাড়ি!

আপডেট সময় ১১:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০