ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধর্ষণ মামলার আসামির আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশাল কেন্দ্রীয় কারা হাসপাতালের কোয়ারেন্টাইন ওয়ার্ডে এক ধর্ষণ মামলার আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ওই ওয়ার্ডের শৌচাগারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

আত্মহত্যাকারী ওই ব্যক্তির নাম মো. হানিফ খলিফা (৪০)। হানিফ খলিফা নগরীর কাশীপুর চৌহুতপুর এলাকার অস্থায়ী বাসিন্দা। সে জেলার বাকেরগঞ্জ উপজেলার মধুকাঠী এলাকার আলী মো. খলিফার ছেলে ছিল। সে তার নিজের প্রতিবন্ধী কিশোরী কন্যাকে ধর্ষণের মামলায় গত ১ অক্টোবর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিল। গত ৯ নভেম্বর তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনও পরীক্ষা করা হয়। এ কারণে কারাগারে তাকে দ্বিতীয় দফায় কোয়ারেন্টাইনে রাখা হয়।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম জানান, গতকাল শুক্রবার রাত পৌনে ৩টার দিকে হানিফ খলিফা কারাগারের কোয়ারেন্টাইন ওয়ার্ডের শৌচাগারে যায়। দীর্ঘক্ষণ শৌচাগার থেকে না বের হওয়ায় অন্যান্যদের সন্দেহ হয়। পরে দায়িত্বরতরা সেখানে প্রবেশ করে হানিফ খলিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফ খলিফাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হোবে।

এদিকে, কারাগারের অভ্যন্তরে হাজতি আসামির আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারের প্রধানরক্ষী আনছার আলী মন্ডল এবং অপর রক্ষী মো.কাওছারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক।

উল্লেখ্য, নিজের প্রতিবন্ধী কিশোরী কন্যা (১৩)-কে ধর্ষনের অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর নগরীর বিমান বন্দর থানায় হানিফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তার স্ত্রী শিমুল বেগম। গত ১ অক্টোবর স্থানীয় জনগণ তাকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে ওই দিনই তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধর্ষণ মামলার আসামির আত্মহত্যা

আপডেট সময় ০৫:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০