ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিপাইনে টাইফুন ভামকোর আঘাত, নিহত ৭

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে অন্তত সাতজন নিহত হয়েছে। এছাড়াও অনেক ঘরবাড়ি ধ্বংস ও রাজধানী ম্যানিলার আশপাশে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরের দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আছড়ে পড়ে টাইফুন ভামকো। এ ঘটনায় বৃহস্পতিবার সরকারি সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

গত দুই মাসের দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভামকোসহ অন্তত ৮টি টাইফুন আঘাত হেনেছে। এছাড়া এ বছর মোট ২১টি টাইফুনের মুখোমুখি হয়েছে ফিলিপাইন। বছরের বিভিন্ন সময়ে ধেয়ে আসা টাইফুনের আঘাতে হাজার হাজার বাড়িঘর ধ্বংস এবং লাখো মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।

বুধবার ভোরের দিকে টাইফুন ভামকো আঘাত হানার আগে প্রায় ২ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

ফিলিপাইনে টাইফুন ভামকোর আঘাত, নিহত ৭

আপডেট সময় ১০:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০