ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সুনির্দিষ্ট অভিযোগ দিলে ইসি ব্যবস্থা নেবে: সচিব

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে দাবি করে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ভোট নিয়ে বিএনপি যে অভিযোগ করেছে সেটা জেনারেল, সবসময় করে থাকে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কমিশন ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে এসব কথা বলেন ইসি সচিব।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন নিয়ে ইসি সচিব বলেন, ‘ভোট সব জায়গায় শান্তিপূর্ণভাবেই হয়েছে। কোথাও কোনো খারাপ খবর পাইনি। আর গণমাধ্যমেও দেখিনি যে, ভোটকেন্দ্রে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, এ ধরনের কোনো ঘটনা দেখিনি। বিএনপির অভিযোগ জেনারেল।’

সচিব বলেন, ‘সিরাজগঞ্জ থেকে বিকাল ৪টার দিকে আমাকে যেটা জানিয়েছে, তাতে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছেন। আর ঢাকায় আনুমানিক ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছে।’

এরআগে বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে দেখা করে।

বৈঠকে ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, কমিশনার মো. রফিকুল ইসলাম, কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও ইসি সচিব মো. আলমগীর অংশ নেন।

বৈঠকে বিএনপি বিভিন্ন অভিযোগ করে এই নির্বাচন বাতিল ও নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে।

বিএনপি প্রতিনিধির অভিযোগের বিষয়ে সচিব বলেন, ‘তাদের এটা জেনারেল অভিযোগ। তারা এটা সবসময় বলে আসেন যে, তাদের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি, বাসায় গিয়ে ভয় দেখায়, বের হলে ধরে নিয়ে যায়- এ ধরনের। তবে তারা সুনির্দিষ্ট অভিযোগ করতে পারেননি। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

সচিব বলেন, ‘বিএনপিকে কমিশন বলেছে, প্রমাণ দেন, যদি বাতিল করার মতো হয় তাহলে আমরা ভোট বাতিল করব। কিন্তু প্রমাণ না দিতে পারলে তো বাতিল করার সুযোগ নেই। আমাদের কাছে যে তথ্য, তাতে এ ধরনের ঘটনা আমাদের কাছে আসেনি।’

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

বিএনপি সুনির্দিষ্ট অভিযোগ দিলে ইসি ব্যবস্থা নেবে: সচিব

আপডেট সময় ১০:৪৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০