ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিধবা বেশে হাজির হচ্ছেন জয়া

আকাশ বিনোদন ডেস্ক : 

দীর্ঘ কেরিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে এপার-ওপার দুই বাংলায়ই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। তারই ধারাবাহিকতায় এবার তিনি পর্দায় আসছেন বিধবা বেশে। আকরাম খান পরিচালিত ‘নকশি কাঁথার জমিন’ নামের একটি চলচ্চিত্রে এমন চরিত্রে দেখা যাবে জয়াকে।

নির্মাতা আকরাম খান জানান, হবিগঞ্জ, সৈয়দপুর ও নারায়ণগঞ্জে টানা ১৭ দিন শুটিং করে সম্প্রতি ছবিটির কাজ সম্পূর্ণ করা হয়েছে। দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। সেখানে জয়া আহসান অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে।

এই ছবির গল্পে দেখা যাবে দুই বিধবা বোনের জীবনের গল্প, যাদের জীবন-যাপনের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাসের এক রক্তঝরা অধ্যায়। গত ২ নভেম্বর থেকে ছবির শুটিংয়ে অংশ নেন জয়া। ছবিটি আগামী বছরের ১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে মুক্তি দেয়া হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে এর আগেও একটি সিনেমা বানিয়েছেন নির্মাতা আকরাম খান। সেটির নাম ছিল ‘খাঁচা’। ওই ছবিতেও একটি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নায়িকা কাম প্রযোজক জয়া আহসান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিধবা বেশে হাজির হচ্ছেন জয়া

আপডেট সময় ১০:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০