ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে হামলা, নাগরিকদের সতর্কতা সৌদির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নেদারল্যান্ডসের পশ্চিম উপকূলীয় শহর দ্য হেগে নিয়োজিত সৌদি আরবের দূতাবাসে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোরের দিকে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে বেশ কয়েকটি গুলির খোসা পাওয়া যায়।

দূতাবাসে হামলার বিষয়ে স্থানীয় পুলিশ টুইট বার্তায় জানায়, ‘ভোর ছয়টার কিছু আগে আমরা একটি বার্তা পাই। সেখানে বলা হয়, দ্য হেগের একটি ভবনে গুলির ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হননি।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভবনটিতে অন্তত ২০টি গুলির ছিদ্র দেখা গেছে। এর বেশ কিছু জানালাতেও রয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে গুলির সংখ্যা নিশ্চিত করে কিছু বলা হয়নি।

এক বিবৃতিতে সৌদি দূতাবাস কাপুরুষোচিত হামলার নিন্দা এবং নেদারল্যান্ডসে অবস্থানরত সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

সৌদি আরবের জেদ্দায় বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভায় বোমা হামলার এক দিন পর এ হামলার ঘটনা ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্যক্তিদের স্মরণে জেদ্দায় এক সমাধিস্থলে ওই সভার আয়োজন করা হয়েছিল। গতকাল বুধবারের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের এনজিও ঋণ শোধের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে হামলা, নাগরিকদের সতর্কতা সৌদির

আপডেট সময় ০৯:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০