ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাজকীয় প্রধানমন্ত্রী রাজপুত্র (প্রিন্স) শেখ খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুর দিন তার উত্তরাধিকারী হলেন উপপ্রধানমন্ত্রী, যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফা। তিনি রাজকীয় বাহরাইনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হলেন।

১১ নভেম্বর (বুধবার) রাজা হামাদ বিন ঈসা আল খলিফা তাকে এক রাজকীয় অর্ডারে নতুন প্রধানমন্ত্রী হিসেবে এ ঘোষণা দেন।

বাহরাইনের সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, আদালতের একটি বিবৃতি মতে বেশ কয়েকটি আত্মীয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে, প্রয়াত প্রধানমন্ত্রীর মরদেহ জানাজা ও দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হবে। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর দাফনের পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন।

বুধবার মরহুম শেখ খলিফা বিন সালমান আল খলিফার অসুস্থতার সময়ে ও রাজকীয় বাহরাইনের মুকুট যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফা মন্ত্রিপরিষদের শেষ অধিবেশনের সভাপতিত্ব করেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে সালমান দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তিনি সর্বপ্রথম ১৯৯৯ সালে ৯ মার্চ রাজ্যের মুকুট যুবরাজ (ক্রাউন প্রিন্স) হিসেবে দায়িত্ব নেন। একই বছর ২২ মার্চ প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হন। ২০০৮ সালের জানুয়ারিতে সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার ও ২০১৩ সালের মার্চ মাসে প্রথম উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালে ৫১ বছর বয়সে তিনি রাষ্ট্রের (রাজ্যে) দ্বিতীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। তিনি উপরাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। নতুন প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা ১৯৬৯ সালে ২১ অক্টোবর রিফা অঞ্চলে জন্মগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা

আপডেট সময় ০১:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০